1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. shahriarshahin38@gmail.com : dailykishoreganjerbarta :
সাংবাদিক নির্যাতনে অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে - dailykishoreganjerbarta
July 28, 2026, 2:07 pm

সাংবাদিক নির্যাতনে অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে

আজাদ হোসেন আওলাদ মিয়া,বিশেষ প্রতিনিধি।
  • Update Time : Monday, October 6, 2025
  • 804 Time View

সাংবাদিক নির্যাতনে অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে

সাংবাদিক নির্যাতনে অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাংবাদিক নির্যাতন করে আদালতে পৌঁছাতে পারলেই জামিন লাভ করে। সম্প্রতি কুমিল্লার দেবীদ্বারে
৮জন সাংবাদিক মেরে একদিনের মাথায় জামিন লাভ করেছেন এতে গোটা সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। তিনি সোমবার বিকেলে রাজধানীর মিরপুর স্বাধীনতা গোলচক্করে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

বাগেরহাটের সাংবাদিক এস এম আয়াতকে কুপিয়ে হত্যার ঘটনায় মিরপুরের সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান বক্তা ছিলেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মামুন, মিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর আকতারুজ্জামান তারেক, সাংবাদিক নেতা মনিরুজ্জামান মনি, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইসরাফিল, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি শিহাব উদ্দিন, সাংবাদিক আনিস লিমন প্রমূখ।

ঢাকা মিডিয়া সেলের এডমিন আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন মো: ইসরাফিল ও রাজু আহমেদ।

সমাবেশে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার জানানো হয়। অবিলম্বে সাংবাদিক আয়াত হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com