1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. shahriarshahin38@gmail.com : dailykishoreganjerbarta :
সাংবাদিক আল আমিনের ওপর হামলায় বিএমএসএস-এর তীব্র নিন্দা - dailykishoreganjerbarta
July 28, 2026, 3:12 pm

সাংবাদিক আল আমিনের ওপর হামলায় বিএমএসএস-এর তীব্র নিন্দা

মো:সাইফুল,নীলফামারী প্রতিনিধি
  • Update Time : Wednesday, October 8, 2025
  • 736 Time View

সাংবাদিক আল আমিনের ওপর হামলায় বিএমএসএস-এর তীব্র নিন্দা

মোঃ সাইফুল, নীলফামারী প্রতিনিধি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন-এর নীলফামারী জেলা সভাপতি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আল আমিনের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এক বিবৃতিতে বলেন, “এ ধরনের বর্বরোচিত হামলা কেবল একজন সাংবাদিকের উপর নয়, এটি ন্যায় ও সত্যের কণ্ঠ রুদ্ধ করার ঘৃণ্য চেষ্টা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িত আলম ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে। কোনো অপশক্তির হুমকি বা হামলায় এই সংগঠন ন্যায়ের পথ থেকে পিছু হটবে না।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিক আল আমিনের ওপর হামলা শুধুমাত্র ব্যক্তিগত আঘাত নয়—এটি মানবাধিকারের ওপর সরাসরি হামলা। এই ঘটনার বিচার না হলে তা সমাজে বিচারহীনতার সংস্কৃতি আরও জোরদার করবে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

স্থানীয় সাংবাদিক মহল মনে করেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি।

উল্লেখ্য, নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে ছুটিতে আসা সেনাবাহিনীর এক সার্জেন্টকে পূর্ব শত্রুতার জেরে বর্বরোচিতভাবে আহত করার ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক ও মানবাধিকার কর্মী আল আমিনের ওপর একদল উৎশৃঙ্খল যুবক হামলা চালায়। আইন শৃঙ্খলা বাহিনী তাকে প্রাণে উদ্ধার করলেও হামলাকারীদের বিরুদ্ধে এখনো যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com