1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. shahriarshahin38@gmail.com : dailykishoreganjerbarta :
তিস্তার পানিতে ভাসছে ১৫ হাজার পরিবার - dailykishoreganjerbarta
July 28, 2026, 1:36 pm

তিস্তার পানিতে ভাসছে ১৫ হাজার পরিবার

মো: রাশেদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধি।
  • Update Time : Monday, October 6, 2025
  • 750 Time View

তিস্তার পানিতে ভাসছে ১৫ হাজার পরিবার

ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাতের ফলে তিস্তার পানি ওঠানামা করছে। নদীর ডিমলার ডালিয়া পয়েন্টে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তা কমেছে সকাল ৯টায়। তখন তিস্তায় পানি ছিল ৫২ দশমিক ১২ সেন্টিমিটার, যা বিপদসীমার থেকে ৩ সেন্টিমিটার কম। নদীর এ পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা বিপদসীমার ১০ সেন্টিমিটার, সন্ধ্যা ৭টায় ১২ সেন্টিমিটার ও রাত ৮টায় ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে পাউবো রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয়। তবে সোমবার সকাল ৬টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও তা কমেছে সকাল ৯টায়। পাউবোর গেজ পাঠক (পানি পরিমাপক) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে এই এলাকায় গত দুই দিনে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৮ মিলিমিটার (সকাল ৯টা পর্যন্ত)। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তা আগ্রাসী হয়ে উঠেছে। এতে নীলফামারীতে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ১৫ হাজার পরিবার বন্যার পানিতে ভাসছে।

উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান (ভারপ্রাপ্ত) জানান, গতকাল তিস্তার পানি বৃদ্ধির ফলে পানি উন্নয়ন বোর্ড রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয়। পানিতে ঘর ভেসে যাওয়ায় তিস্তা তীরবর্তী মানুষ দিশেহারা হয়ে উঁচু জায়গায় যেতে বাধ্য হন। চর গ্রামসহ নিম্নাঞ্চলের ১৫ হাজার পরিবার প্লাবিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com