1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. shahriarshahin38@gmail.com : dailykishoreganjerbarta :
বুক দিয়ে ঘানি টানা বৃদ্ধের হাতে সহায়তা তুলে দিলেন রিজভী - dailykishoreganjerbarta
March 4, 2026, 8:45 am

বুক দিয়ে ঘানি টানা বৃদ্ধের হাতে সহায়তা তুলে দিলেন রিজভী

Reporter Name
  • Update Time : Thursday, October 9, 2025
  • 464 Time View

বুক দিয়ে ঘানি টানা বৃদ্ধের হাতে সহায়তা তুলে দিলেন রিজভী

দৈনিক কিশোরগঞ্জের বার্তা, নিজস্ব ডেস্ক।

নীলফামারীর কিশোরগঞ্জের পাগলাটারি গ্রামের মোস্তাকিন আলী। বয়স পেরিয়েছে ষাটের কোটা। তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান তিনি। সেই মোস্তাকিন আলী ও তার স্ত্রী ছকিনা বেগমের হাতে সহায়তা তুলে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে বাহাগিলী ইউনিয়নের পাগলাটারি গ্রামে মোস্তাকিনের বাড়িতে গিয়ে তার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তা তুলে দেন রিজভী। সহায়তার মধ্যে ছিল দুইটি ব্যাটারিচালিত ভ্যান ও নগদ অর্থ।

রিজভী আহমেদ বলেন, বৃদ্ধ মোস্তাকিনের জীবনের গল্পটা আমাদের হৃদয় ছুঁয়েছে। তিনি নিজের ঘামের বিনিময়ে বেঁচে আছেন, পরিশ্রম দিয়ে সমাজের উদাহরণ তৈরি করেছেন। আমাদের নেত্রী ও নেতা তার এই সংগ্রামের খবর জেনে সহায়তার নির্দেশ দিয়েছেন।

গণমাধ্যমে মোস্তাকিন দম্পতির জীবনের গল্প প্রকাশের পর বিভিন্ন জায়গা থেকে সহায়তার হাত বাড়ানো হয়। তারেক রহমানও বিষয়টি দেখে ব্যক্তিগতভাবে সাহায্যের নির্দেশ দেন বলে জানান বিএনপির নেতারা।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোস্তাকিন আলী বলেন, বিশ্বাস করতে পারছি না, আমার মতো গরিব মানুষকে এত বড় উপহার দেওয়া হবে। সাংবাদিক ভাইয়েরা আমার খবরটা প্রকাশ করেছিলেন বলেই আজ এত কিছু পেলাম। আমার জীবনটাই যেন পাল্টে গেল।

ছকিনা বেগম বলেন, আমরা অনেক কষ্টে ছিলাম। এখন মনে হচ্ছে আল্লাহ আমাদের দিকে চেয়ে দেখেছেন। আমরা সবার জন্য দোয়া করি।

সহায়তা গ্রহণের পর মোস্তাকিন দম্পতি রুহুল কবির রিজভীকে উপহার হিসেবে ঘানিতে তোলা সরিষার তেল দেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে স্থানীয় এক ব্যক্তি মোস্তাকিন আলীকে একটি টিনের ঘর ও বিদ্যুৎচালিত মেশিন উপহার দেন। উপজেলা প্রশাসনও তাকে সহায়তা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Themes By ShimantoIT.com