
জেলার মধ্যে নানা দিক থেকে কিশোরগঞ্জ উপজেলা পিছিয়ে রয়েছে। আগেকার সময়ে যারা ক্ষমতায় ছিলো দীর্ঘ সময়ে তারা তেমন উন্নয়ন করেনি আওয়ামী লীগের সময়ে শুধু লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম মামুন অর রশিদ মামুন।
রোববার (২৬ অক্টোবর) রাতে নীলফামারীর কিশোরগঞ্জের পারেরহাট এলাকার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এস এম মামুন অর রশিদ মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সাবেক গণ সংযোগ বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছেন।
তিনি আরও বলেন, জেলার অন্যান্য উপজেলার মধ্যে এ উপজেলা রাস্তাঘাট, বিদ্যালয় অবকাঠামো নির্মাণসহ সবকিছু পিছিয়ে রয়েছে। আমি এসব উন্নয়ন করার সুযোগ চাই। ভোটের সময়ে বিভিন্ন মানুষ নানা উন্নয়নের কথা বললেও তারা করেনা কিন্তু আমি সেটি কাজ করতে চাই। আমরা ভোট দেওয়ার পরে বলি ভুল করেছি সেজন্য আমাদের ভেবেচিন্তে সঠিক মানুষকে ভোট দিতে হবে।
মামুন তরুন প্রজন্মের উদ্দেশ্য আরও বলেন, বর্তমান সয়মে অনেক তরুন বেকার রয়েছে। তরুনরা একটি দেশের মেরুদণ্ড তারা শিক্ষিত হয়ে সুন্দর একটি জাতি গঠন করবে। যে দেশের তরুনরা যতবেশি শিক্ষিত মেধাবী সে দেশ ততবেশি উন্নত আমরা আমাদের দেশের তরুনদের কাজে লাগাতে চাই। আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির যে রাষ্টকাঠামো ৩১ দফা রয়েছে আমি জনগনের কাছে পৌছে দিতে চাই, আমি ধানের শীষের পক্ষে ভোট চাই।
এসময়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ###
Leave a Reply